https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 19 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

admin
October 19, 2026 10:45 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের স্টেশন রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ফয়সাল (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পুরান বগুড়ার অবদা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ফয়সাল বগুড়ার গাবতলী উপজেলার সাবাসপুর গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্টেশন রোডের অবদা গেট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফয়সাল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎পরে নিহত ফয়সালের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনার কারণ এবং জড়িত ট্রাকটির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।