https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 23 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা উপলক্ষে বগুড়া সিটি কর্পোরেশনের কর্মচারীদের বোনাস প্রদান

admin
May 23, 2026 1:01 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৩ লাখ ৫৫ হাজার টাকার বোনাস প্রদান করেছেন তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশান কার্যালয়ে বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বোনাসের চেক গ্রহণ করেন।

ঈদের আগে এ বোনাস পেয়ে সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে। তাদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, “নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই অনুদান তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় প্রশাসক হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনে যোগদান করেন এম আর ইসলাম স্বাধীন। এর আগে গত ১৮ মে তাঁকে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।