https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

এই ধুনটের মাটি বিএনপির ঘাঁটি, কোনো ব্যক্তির ঘাঁটি নয়: — তৌহিদুল আলম মামুন

admin
September 3, 2025 2:34 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ:

বগুড়ার  ‎“ধুনটের মাটি বিএনপির ঘাঁটি, এটি কোনো ব্যক্তির ঘাঁটি নয়,”- বলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি, বগুড়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

‎বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া ধুনট উপজেলা বিএনপির আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

‎তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন রাজপথে আছি। অনেক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু আমার দলের নেতাকর্মীদের ভালোবাসা ও বিশ্বাস থেকে কখনো এক পা পিছিয়ে যাইনি। শত জুলুম-নির্যাতনের মাঝেও রাজপথ ছেড়ে পিছু হটিনি।”

‎তিনি জানান, রাজনীতি করতে গিয়ে শতাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন, কারাভোগও করেছেন বহুবার। তবু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, সততা ও গণমানুষের স্বার্থে রাজনীতি করে যাচ্ছেন।

‎তিনি বলেন, “আমার দলের নেতাকর্মীরা যখন কষ্টে ছিলেন, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। সবসময় তাদের খোঁজখবর রেখেছি এবং সর্বাত্মক সহযোগিতা করেছি।”

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।                                          আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক, যুগ্ম সাধারণ সাইফুল ইসলাম তালুকদার ভেটু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি , যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, সমবায় দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পড়ায় ১৫ হাজার নেতা-কর্মীউপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।