https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক হাইওয়ে শাখার উদ্যোগে বগুড়া শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

admin
May 24, 2026 2:24 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়ার শেরপুর ইসলামী ব্যাংক পিএলসি’র হাইওয়ে শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ মানববন্ধনে ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদলের অপচেষ্টা ও ব্যাংক কর্মকর্তাদের ওপর বিভিন্ন হস্তক্ষেপের প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে বক্তারা অভিযোগ করেন, লুটেরা এস আলম গ্রুপের নগ্ন হস্তক্ষেপ থেকে ব্যাংককে রক্ষার দাবিতে সারা দেশের ন্যায় শেরপুরেও এ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে হাইওয়ে ব্রাঞ্চের গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোঃ আনোয়ার হোসেন, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি লাল মিয়া, ব্যবসায়ী এফ শহিদুল ইসলাম, ইসলামী হাসপাতালের পরিচালক মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী সাইফুল ইসলাম, ফিরোজ মোঃ রফিক, আব্দুল আজিজ, বিশিষ্ট ওয়ায়েজীন মাওলানা মাসুম বিল্লাহ নোমানী, সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক পিএলসি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যতম আলোচিত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান। সাধারণ গ্রাহকদের কাছে এটি একটি আস্থার জায়গা ও আমানতকারীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তারা অভিযোগ করেন, বিগত সময়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও ঋণ খেলাপির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সাধারণ গ্রাহকরা ঐক্যবদ্ধ থাকবে বলেও জানান বক্তারা।
মানববন্ধনে সাধারণ গ্রাহকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের মতে, কর্মসূচিটি এক পর্যায়ে উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।