https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

কারা হেফাজতে মিলনের মৃত্যু—পিতৃহীন সুরাইয়া এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তারেক রহমান-এর শুভেচ্ছা

admin
July 11, 2025 11:57 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কারা হেফাজতে ২০১৮ সালে পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিলনের বড় মেয়ে জান্নাতুল সুরাইয়া মাহী চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছাতে ব্যবস্থা নেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) তাৎক্ষণিকভাবে জান্নাতুল সুরাইয়া মাহী’র গাজীপুরের টঙ্গীর বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পাঠান তিনি।

প্রতিনিধি দলটি তারেক রহমান-এর পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন জান্নাতুল সুরাইয়া মাহীকে এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য করেন।
এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ প্রমুখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।