Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অসচ্ছল শিশুদের জন্য ৫০০ স্লিপিং কিট বিতরণ কর্মসূচির উদ্বোধন ‎

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১ Time View

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিশুদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণে বগুড়ায় ৫০০ শিশুর মধ্যে স্লিপিং কিট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কানাডাভিত্তিক ‘স্লিপিং চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বগুড়া শহরের ইয়াকুবিয়া গার্লস হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৯ থেকে ১২ বছর বয়সী শিশুদের হাতে ১৫ ধরনের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী সংবলিত স্লিপিং কিট তুলে দেওয়া হয়। রোটারি ক্লাব অব ঢাকার উদ্যোগে এবং রোটারি ক্লাব অব বগুড়ার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
‎
‎আয়োজক সূত্রে জানা গেছে, শিশুদের দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সরবরাহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় সারাদেশে মোট ৬ হাজার শিশুর মধ্যে স্লিপিং কিট বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়া অঞ্চলে ৫০০ শিশুকে এ সহায়তার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ইয়াকুবিয়া গার্লস হাইস্কুলের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। এ ছাড়া রোটারি ক্লাব অব ঢাকা ও রোটারি ক্লাব অব বগুড়ার সদস্য এবং কানাডা থেকে আগত কর্মসূচির কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
‎
‎আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের মাধ্যমে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা এবং তাদের পাশে দাঁড়ানোই এ মানবিক উদ্যোগের মূল লক্ষ্য।
‎
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় অসচ্ছল শিশুদের জন্য ৫০০ স্লিপিং কিট বিতরণ কর্মসূচির উদ্বোধন ‎

Update Time : ০২:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬