https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday, 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

admin
November 20, 2026 2:38 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় মো. জহুরুল ইসলাম (৪৩) নামে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট থানায় দায়ের করা এফআইআর নং-০৭, তারিখ ১০ ডিসেম্বর ২০২৫ এবং জিআর নং-২২৭ নম্বর মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জহুরুল ইসলামের নাম অন্তর্ভুক্ত রয়েছে। ওই মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৩৪২, ৩২৩, ৫০৬ ও ১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎গ্রেপ্তার জহুরুল ইসলাম ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের বাসিন্দা। তিনি মৃত এরশাদ আলীর ছেলে এবং ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

‎মামলার নথি অনুযায়ী, তদন্তকালে প্রাপ্ত আসামি হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ধুনট থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. রমজান আলী।

‎এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাঁকে থানা থেকে বগুড়ার আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।