https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বগুড়া গাবতলীর ধলিরচরে ফজলুল হক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

admin
August 8, 2026 4:18 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলার ধলিরচর গ্রামে প্রায় ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ফজলুল হক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।

অনুষ্ঠানে তিনি বলেন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও কৃষি খাতকে আরও গতিশীল করবে। ফজলুল হক সেতু নির্মিত হলে দীর্ঘদিনের যাতায়াত-সংক্রান্ত ভোগান্তি কমবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ফারুক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

শেখাহাতি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এ সময় উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ও সাজেদুর রহমান সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক এম আর ইসলাম রাখু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলম আকন্দ, সাধারণ সম্পাদক শাহিন পাইকার, সুখানপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপালী খাতুন, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুয়েল আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সেতুটি নির্মাণ সম্পন্ন হলে ধলিরচরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের চলাচলে নতুন গতি সৃষ্টি হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।