https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও সাইদুজ্জামান হিমু

admin
October 15, 2026 11:08 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শেরপুর পৌরসভা ও উপজেলার হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর পৌরসভার প্রশাসক সাইদুজ্জামান হিমু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তিনি স্থানীয় টাউন বারোয়ারী মেলার পূজা মন্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় দুর্গাপূজা আনন্দময়, সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে মণ্ডপসংলগ্ন রাস্তাগুলোর সংস্কারকাজ তদারকি করেন তিনি।

এ উপলক্ষে ইউএনও সাইদুজ্জামান হিমু শেরপুর পৌরসভা ও উপজেলার হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দময় ও সুন্দর হোক। উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হোক—এটাই প্রত্যাশা।

তিনি পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজামণ্ডপে যাতায়াত করতে পারেন—এমন পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।