https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটাপন্ন’, তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান চিকিৎসক ও বিএনপির

admin
December 1, 2025 10:10 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনে আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান সাংবাদিকদের বলেন, “সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন—যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।”

এর আগে চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত এক পোস্টে জানান, খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে।

এ খবর ছড়িয়ে পড়ার পর পুরো দলেই উদ্বেগ বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসনের স্বাস্থ্য–সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকরাই নেন। তিনি গণমাধ্যমকে সতর্ক করে বলেন, “চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে যে মুহূর্তে কোনো তথ্য দেবেন, আমরা তা জানিয়ে দেবো। এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য বিশেষ অনুরোধ করছি।”

তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নির্ভরযোগ্য ঘোষণা কেবল ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন প্রদান করেন। অন্য কারও বক্তব্য প্রচার না করার অনুরোধও জানান তিনি। পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা হ্রাসসহ নানা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা প্রতিদিনই হাসপাতালের সামনে অবস্থান নিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।