https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল

admin
August 15, 2026 3:35 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল করেছে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বাদ যোহর শহরের মফিজ পাগলার মোড় এলাকার মসজিদে বাইতুল্লাহ ও ইসলামিক সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এ ছাড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বগুড়া শহর ছাত্রদল, আজিজুল হক কলেজ ছাত্রদল, শাহ্ সুলতান কলেজ ছাত্রদল এবং সদর উপজেলা, ধুনট, শাজাহানপুর ও কাহালুসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লিরাও অংশ নেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রাম নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর নেতৃত্ব এবং রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দোয়া মাহফিলে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।