শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘শেরপুর সাহিত্য চক্র’-এর ৬৫০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি।
অধিবেশনে স্বরচিত লেখা পাঠ করেন আ. সামাদ, মো. আজিজুল হক, দ্বীপ সরকার, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, জীবন সাহা, বি. এম. হাফিজুর রহমান, সুশীল চন্দ্র পাল, মো. আব্দুল বারী, ফেরদৌস জামান খোকন, লুৎফর রহমান, আ. মান্নান, সুমন মোহন্ত, মো. আল-আমিন ও মো. নূর রাব্বিজা।
এ সময় কৌতুক পরিবেশন করেন চন্দন কুমার ঘোষ।
অধিবেশনে উপস্থিত ছিলেন মো. গোলাম রসুল, মামুন চৌধুরী, মু. সাইফুল ইসলাম, কবির সাগর, মো. রাকিবুল হাসান ও আব্দুল করিম।
স্বরচিত লেখার সমালোচনার দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য অমর কৃষ্ণ পাল নাণ্টু এবং কবি ও সম্পাদক দ্বীপ সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
সাহিত্যচর্চা, স্বরচিত লেখা পাঠ ও গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে অধিবেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

