এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকুট উম্মুল কোরা একাডেমিতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। তিনি একই সঙ্গে সংগঠনটির বগুড়া জেলা শাখার সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। তারা বলেন, জন্মদিনের কর্মসূচিকে জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাজাহানপুর উপজেলা শাখার আহ্বায়ক সুলতান আহমেদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, চোপিনগর ইউনিয়ন সভাপতি দিলবর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আমরুল ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক দুদু, ছাত্রদল নেতা মিজানুর রহমান বিজয়, আব্দুল মোমিন, রাকিব ও সনাতনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে অতিথি ও নেতৃবৃন্দ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং স্থানীয়দের মধ্যে চারা বিতরণ করেন। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

