Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া নন্দীগ্রামে রাতের আধারে মরিচগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ০ Time View

স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃষকের ২৫শতক জমির সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন লাখ টাকা খরচ করে চাষ করা ওই কৃষকের স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন, মরিচ বিক্রি করে প্রায় ১০ লাখ টাকা আয়ের আশা করেছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি প্রায় ৩০ হাজার টাকা দিয়ে দেড় বিঘা জমি বছর পত্তনি নেন। সেখানে মরিচ চাষের জন্য ডিজি ১৭/১৭ জাতের প্রায় ১৩ হাজার চারা কিনতে আরও প্রায় ৩০ হাজার টাকা খরচ করেন। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক, সেচ ও পরিচর্যাসহ এ পর্যন্ত তার মোট প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে।

তিনি বলেন, মরিচগাছগুলো বেশ ভালো হয়েছিল। আর কিছুদিন পরই ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করার কথা ছিল। ভালো ফলন হলে শেষ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার মরিচ বিক্রি করার আশা করেছিলেন তিনি। কিন্তু ১ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার জমিতে ঢুকে সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলেছে। পরের দিন শুক্রবার সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান আনোয়ার হোসেন।

তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার পর ভুক্তভোগী আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা নন্দীগ্রাম থানার এসআই সিরাজউদ্দৌলা বলেন, মরিচগাছ কেটে ফেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া নন্দীগ্রামে রাতের আধারে মরিচগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

Update Time : ০৯:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬