Dhaka ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এমপি বাবরের হাসপাতাল পুড়ে ছাই, বন্ধ চিকিৎসাসেবা

আওয়ামী লীগের দেওয়া আগুনে পুড়ে যাওয়ার পর অবস্থা ব্যাহত চিকিৎসা সেবা। গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় পাঁচতলা ভবনের ভেতরে ঢুকতেই চোখে পড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন। কোথাও পোড়া আসবাবের ছাই, কোথাও ভাঙা চিকিৎসা সরঞ্জাম। জানালা-দরজার কোনো কাচ অক্ষত নেই। ফ্রিজ, ওষুধ, কাগজপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আগুনের তাপে খসে পড়েছে মেঝের টাইলসও।

ভবনটিতে ছিল গোপালগঞ্জ সদর আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) ডা. কেএম বাবরের মালিকানাধীন ৩০ শয্যার আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। গত ১৮ ও ১৯ নভেম্বর হাসপাতালটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

গতকাল সোমবার (২৪ নভেম্বর) সরেজমিনে হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, পাঁচতলা ভবনের প্রতিটি তলায় ধ্বংসের চিহ্ন। আগুনে পুড়ে যাওয়া আসবাব, ভাঙা চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন মালপত্রের ছাই পড়ে আছে কক্ষগুলোতে।

হাসপাতালের প্রথম তলায় প্রবেশ করতেই বাম পাশে চোখে পড়ে ডা. কেএম বাবরের বসার কক্ষ। কক্ষটির সবকিছু ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে গেছে। এর পাশেই স্টোররুম, আল্ট্রাসনোগ্রাম কক্ষ, দুটি শৌচাগার, চিকিৎসকদের তিনটি চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টার। এসব কক্ষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ফ্রিজ, ওষুধ, কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে পড়ে আছে।

দ্বিতীয় তলায় রয়েছে দুটি অস্ত্রোপচার কক্ষ। সেখানে অস্ত্রোপচারের টেবিল ও আলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য যন্ত্রপাতি, ওষুধ ও মালপত্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ তলার আটটি কেবিন ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। পুড়ে গেছে শয্যা ও আসবাব।

তৃতীয় তলায় ওয়ার্ড ও কেবিন মিলিয়ে আটটি কক্ষ রয়েছে। সেগুলোর সবকিছু ভাঙচুর করা হয়েছে। চতুর্থ তলায় সবচেয়ে বেশি ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনের ভেতরে এখনো পোড়া গন্ধ রয়েছে।

বিনামূল্যে চিকিৎসা পেতেন বহু মানুষ

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. কেএম বাবর ও তাঁর স্ত্রী গাইনি চিকিৎসক ডা. রাবেয়া খাতুন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

তাঁরা প্রতিদিন প্রায় ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দিতেন। হাসপাতালের বহির্বিভাগেও সব শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতেন। নামমাত্র মূল্যে সিজারিয়ানসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হতো। প্রতি মাসে অন্তত ২০০ রোগীর অস্ত্রোপচার করা হতো বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়া কবির হোসেন, হালিমা বেগম, মারুফা আক্তার, পপি খানম ও জান্নাতুল ফেরদৌসী জানান, তাঁরা ডা. বাবর ও তাঁর স্ত্রীর কাছ থেকে চিকিৎসাসেবা পেয়েছেন। ব্যবস্থাপত্র দেওয়ার জন্য তাঁরা কোনো টাকা নেননি। এমনকি ছোটখাটো কাটাছেঁড়ার চিকিৎসাও বহির্বিভাগে বিনামূল্যে পেয়েছেন।

স্থানীয় বাসিন্দা হালিমা বেগম বলেন, ‘হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

‘সাধারণ মানুষের চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে’

হাসপাতালের মালিক ডা. কেএম বাবর বলেন, ‘আমার হাসপাতাল ভেঙেছে, তাতে দুঃখ নেই। কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এতে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। এমন কর্মকাণ্ডে গোপালগঞ্জের উন্নয়নে ব্যাঘাত ঘটবে।’

তিনি বলেন, ‘জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধ চলাকালেও হাসপাতালে হামলা করা হয় না। হামলা হলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। এতে মানবতা বিপন্ন হয়ে পড়ে। আমার হাসপাতাল থেকে সব দল ও শ্রেণি-পেশার মানুষ সেবা পেয়েছেন। আমি সাধারণ মানুষের সেবা ও রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য কাজ শুরু করেছিলাম।’

১৪ বছর ধরে চিকিৎসাসেবা দিচ্ছেন স্বামী-স্ত্রী

ডা. কেএম বাবর জানান, ২০১২ সাল থেকে তিনি ও তাঁর স্ত্রী চেম্বারে রোগী দেখা শুরু করেন। তখন থেকেই তাঁরা কোনো রোগীর কাছ থেকে ব্যবস্থাপত্র দেওয়ার জন্য টাকা নেননি। ২০২০ সালে গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি।

ডা. বাবর বলেন, গত বছর শহরের থানা ঘাটের পূর্ব পাশে ৯ শতাংশ জমির ওপর নবনির্মিত ভবনে হাসপাতালটি স্থানান্তর করা হয়। ভবনের প্রতিটি তলার আয়তন ৩ হাজার ২০০ বর্গফুট। তাঁর স্ত্রী ডা. রাবেয়া খাতুন হাসপাতালটি পরিচালনা করতেন।

তিনি জানান, তাঁর স্ত্রী প্রতিদিন প্রায় ৫০ জন রোগী দেখতেন। আর তিনি নিজে ৬০ থেকে ৭০ জন রোগী দেখতেন। রোগীদের কাছ থেকে তাঁরা কোনো ভিজিট নিতেন না। হাসপাতালের বহির্বিভাগেও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হতো।

হাসপাতালটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের রোগীরা কম খরচে চিকিৎসা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হারিয়েছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

গোপালগঞ্জে এমপি বাবরের হাসপাতাল পুড়ে ছাই, বন্ধ চিকিৎসাসেবা

আপডেটের সময় : ০৮:৩৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬