Dhaka ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬: বাংলাদেশি পণ্যের আমদানি বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান (Tran Thi Xuan Oanh) পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব পালনে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামকে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

এ সময় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরের আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের বাণিজ্য ভারসাম্য বর্তমানে ভিয়েতনামের অনুকূলে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্রশিল্পের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য গুণগত মানে উন্নত এবং দামের দিক থেকেও প্রতিযোগিতামূলক।

এ বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। জবাবে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ভিয়েতনামের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরে রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

সাক্ষাতে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনক প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়টি ওই রায়ে উঠে এসেছে। রায়টির পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন চান তিনি। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আপডেটের সময় : ১১:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬