Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

২৪ নভেম্বর, ২০২৬ | বঙ্গভবন। ‘গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিঁনি এ আহ্বান জানান।

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তাঁর রাজনৈতিক জীবনে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের সহযোগিতা ও হৃদ্যতার কথা স্মরণ করেন। জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিঁনি বলেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমে দেশে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জেলজীবন ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র কোনো একদিনের বিষয় নয়; এটি ধারাবাহিকভাবে চর্চা ও সুরক্ষা করতে হয়। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একইসঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয় বলেও তিঁনি উল্লেখ করেন।

আইনজীবীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আইনজীবীরাই অনেক কিছু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা পালনের জন্য তিঁনি তাঁদের প্রতি আহ্বান জানান। হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে; সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

আপডেটের সময় : ১১:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬