https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

চীন-বলিভিয়ার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর

admin
September 13, 2026 8:41 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ভৌগোলিক দূরত্ব ও সমুদ্র-মহাসাগর কোনোভাবেই অভিন্ন আকাঙ্ক্ষার মানুষ ও দেশের সম্পর্ককে দূরে রাখতে পারে না। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে চীন ও বলিভিয়ার সম্পর্ক দিন দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে।

২০২৫ সালে চীন বলিভিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। ওই বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৯৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৫ সালে বলিভিয়া ব্রিকসের অংশীদার দেশ হিসেবে যুক্ত হওয়ার পর চীনের সঙ্গে দেশটির সম্পর্ক আরও জোরদার হয়েছে। বলিভিয়ার গরুর মাংস, জোয়ার, চিয়া বীজ, ওয়াইন এবং ঐতিহ্যবাহী আঙুরের ব্র্যান্ডি ‘সিঙ্গানি’সহ বিভিন্ন পণ্য এখন চীনের বাজারে প্রবেশ করছে।

শুধু বাণিজ্য নয়, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ছে। চীনা কোম্পানিগুলো বলিভিয়ায় মহাসড়ক, সেতু, টানেল ও পানি প্রকল্প নির্মাণে সহযোগিতা করছে।
ফলে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর সহযোগিতার মাধ্যমে চীন ও বলিভিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।