https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday, 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
November 14, 2026 10:11 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক প্রকাশনার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশনাটির রাজনৈতিক বিভাগে তারেক রহমানের অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে তাঁর ভূমিকা তুলে ধরা হয়েছে। একই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী, গবেষক ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন।

এবারের সংস্করণে বাংলাদেশ থেকে মোট তিনজন স্থান পেয়েছেন। তাঁরা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা মানবাধিকারকর্মী ও আইনজীবী রাজিয়া সুলতানা। ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানাকে সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শীর্ষ ৫০-এ নেই কোনো বাংলাদেশি

‘দ্য মুসলিম ৫০০’-এর নিয়ম অনুযায়ী, তালিকার প্রথম ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রম বা সংখ্যাগত অবস্থান ছাড়াই ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে স্থান পাওয়া তিনজনই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় রয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান তালিকায় অন্তর্ভুক্ত হলেও তাঁর জন্য নির্দিষ্ট কোনো সংখ্যাগত অবস্থান উল্লেখ করা হয়নি।

প্রকাশনার উদ্দেশ্য

প্রকাশনাটিতে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর ব্যক্তিদের রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে তালিকা প্রস্তুত করা হয়। রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের প্রভাব ও অবদানকে গুরুত্ব দেওয়া হয়।

‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনাটি বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের পরিচিতি ও অবদান তুলে ধরার একটি বার্ষিক উদ্যোগ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।