https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জনসেবার প্রত্যয়ে শেরপুরের ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম

admin
August 31, 2026 4:35 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার ৮ নম্বর সুঘাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মো. আমিনুল ইসলাম। তিনি সাবেক ইউনিয়ন সদস্য এবং সুঘাট ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার অভিজ্ঞতা থেকে ইউনিয়নবাসীর সেবা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মো. আমিনুল ইসলাম বলেন, “আমি চেয়ারম্যানের পদকে ক্ষমতার আসন হিসেবে নয়, জনগণের সেবা করার দায়িত্ব হিসেবে দেখতে চাই। দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সুঘাট ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত মানুষের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন, যুবসমাজের উন্নয়ন ও কর্মসংস্থানে সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নারী, শিশু, কৃষক, শ্রমজীবী ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের জন্য হয়রানিমুক্ত, জনবান্ধব ও সেবামূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সুঘাট ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে মো. আমিনুল ইসলাম বলেন, “সুঘাট ইউনিয়ন আমাদের সবার। ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।