শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রধান শিক্ষিকা কল্পনা রানী দাস-এর বিদায়ী অনুষ্ঠান সোমবার (৩১ আগষ্ট) দুপুরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ পারভেজ আহমেদ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেরপুর বগুড়া
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: তবিবর রহমান তবি, শেরপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোবহান ,খানপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল মজিদ লিটন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ হিরন সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি মোঃ ফরিদুল ইসলাম পলাশ ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়া । উক্ত অনুষ্ঠানে আরো গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

