https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার শেরপুরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
August 23, 2026 12:32 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

‎ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের সান্যালপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে, সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ।

‎সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, বিমান মৈত্রেয়, তপন ব্যানার্জি, তন্ময় সাহা সাগর, মনিন্দ্রনাথ রায় ও পরিতোষ রায়।

‎সভায় আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

‎সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সত্য, ন্যায়, মানবতা ও সম্প্রীতির বার্তা বহন করে। তাই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

‎উৎসবকে কেন্দ্র করে শেরপুরে ৪ সেপ্টেম্বর মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

‎এ সময় আয়োজকেরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে নির্ধারিত কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উৎসবের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।