দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর ২০২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ।
বৈঠকে ওআইসি মহাসচিব সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। এ সময় ওআইসি ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া ফিলিস্তিন ইস্যু, নিরাপত্তা ও স্থিতিশীলতা, ইসলামবিদ্বেষ ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, সংলাপ ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বাড়ানো এবং অভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ওআইসির ভূমিকার প্রশংসা করেন।
তিনি ওআইসি মহাসচিবালয়ের সঙ্গে ভবিষ্যতেও সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

