বগুড়া প্রতিনিধি:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার এক মেধাবী শিক্ষার্থীকে ভর্তি ও আনুষঙ্গিক খরচ বহনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন, বগুড়া।
সোমবার (১৭ আগস্ট) বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পড়াশোনায় মনোযোগী হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

