https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে সচেতনতামূলক র‍্যালি

admin
September 10, 2026 3:59 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধ ও প্রতিকারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়ার উদ্যোগে টিএমসি ও আরসিএইচ চত্বরে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে প্রধান অতিথি টিএমএসএসের পরিচালক হোসনে আরাসহ কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার বংশবিস্তার রোধ এবং রোগ দুটির প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাড়ির আশপাশ ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়া, নিয়মিত মশারি ব্যবহার এবং ডেঙ্গু বা চিকুনগুনিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সামাজিকভাবেও সচেতন হওয়া প্রয়োজন। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিজেদের ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে এসব রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রোগ দুটির কারণ, প্রতিরোধ ও করণীয় সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।