https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত আলোচনা

admin
September 10, 2026 12:23 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান দৃঢ় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিরক্ষা-সংক্রান্ত পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।

বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক কল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।