https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় রুকন সম্মেলন ও লংমার্চের প্রস্তুতি তদারকিতে মাওলানা আব্দুল হালিম

admin
September 10, 2026 3:53 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও লংমার্চের প্রস্তুতি তদারকি করেছেন দলটির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) তিনি বগুড়ায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য রুকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এবং ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি তদারকির লক্ষ্যে তিনি বগুড়ায় আসেন।

এ সময় মাওলানা আব্দুল হালিম উভয় কর্মসূচির প্রস্তুতির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং মহানগরী সেক্রেটারি অধ্যাপক আসম আবদুল মালেক তাকে প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এ সময় গাইবান্ধার জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম, মো. নজরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেস উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।