https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
September 10, 2026 3:47 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫.০০ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, জাহাঙ্গীরাবাদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার রেজাউল করিম।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্টেশন কমান্ডার রেজাউল করিম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।