দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে।
উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। এর আগে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা হয়েছিল।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

