https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মাদকসহ ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

admin
October 8, 2026 10:34 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়া মহানগরের সেউজগাড়ী, চকসূত্রাপুর চামড়াগুদাম ও হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেয়। অভিযানের সময় মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পুরান বগুড়ার মৃত বারি মণ্ডলের ছেলে মো. সাইদুল (৪৫), কাহালুর দেউগ্রামের মো. বছির উদ্দিনের ছেলে মো. শফিউল আলম (৪২), উত্তর কাটনারপাড়ার মৃত জিন্না শেখের ছেলে মো. বারিক শেখ (৪০), শিবগঞ্জের দক্ষিণ কৃষ্ণপুর মধ্যপাড়ার মৃত মোনতাজের ছেলে মো. মিজু (২৪) এবং বগুড়া শহরের কলোনি এলাকার মৃত সালামের ছেলে মো. সোহেল (১৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। চতুর্থ আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং পঞ্চম আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।