দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
এ সময় থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সমন্বিত ডিজিটাল জনস্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তারা।
বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবার পরিধি ও সক্ষমতা বাড়াতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা এবং দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরির বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

