দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী এতে যোগ দেন।
আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান বিভিন্ন দেশের নেতাদের মধ্যে সৌজন্য বিনিময়, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের আনুষ্ঠানিক সুযোগ তৈরি করে।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

