স্টাফ রিপোর্টার
জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পক্ষের শক্তিদের শেল্টার দিতেই একটি পক্ষ গণ-অভ্যুত্থানের নেতাদের টার্গেট করছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেওয়াসহ নানা কর্মকান্ডের মাধ্যমে জাতীয় পার্টি চিহ্নিত ফ্যাসিবাদী শক্তি। তাদের ভিতর দিয়ে আওয়ামিলীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরুল হকের উপর এই ন্যাক্কারজনক হামলা।’
এছাড়াও তিনি এই হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত এবং জনাব নুরুল হকের উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

