https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির

admin
June 4, 2026 9:34 pm
Link Copied!

  • ঢাকা প্রতিনিধি: ৪ জুন ২০২৬: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বৃহস্পতিবার নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি নৌ পুলিশের সার্বিক কার্যক্রম, জলপথের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। একই সঙ্গে জলপথে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইজিপিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নৌ পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) জনাব একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) জনাব মোঃ আকরাম হোসেন-বিপিএম, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) জনাব আহম্মদ মুইদ-বিপিএমসহ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আইজিপি জলপথের নিরাপত্তা জোরদার এবং অপরাধমুক্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে নৌ পুলিশের সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।