https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স ফেলোদের সেনাসদর পরিদর্শন

admin
August 18, 2026 7:03 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত মর্যাদাপূর্ণ ক্যাপস্টোন কোর্স-২০২৬/২-এর ফেলোরা গতকাল (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তর পরিদর্শন করেছেন।

পরিদর্শনকারী ৩৯ সদস্যের প্রতিনিধিদলে জাতীয় সংসদ, সশস্ত্র বাহিনী, পাবলিক ও সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনীতি, আইন, অর্থ, স্বাস্থ্য, শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাপস্টোন কোর্সের ফেলোদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে স্মারক আলোকচিত্রে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানের সঙ্গে কোর্স ফেলোদের আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে সামরিক ও বেসামরিক খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা, জাতীয় উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা এবং জাতি গঠনে কৌশলগত অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী বক্তব্যে সিজিএস ক্যাপস্টোন কোর্সের ফেলোদের জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং সেনাসদর পরিদর্শনের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান।

বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিদের এ বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ জাতীয় কৌশলগত চিন্তার বিকাশ, সামরিক-বেসামরিক সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ে নীতিগত সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।