স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও গাজী সালাউদ্দিন তানভীর কর্তৃক কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সন্ধা ৬ টায় মাঝিড়া¯’ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ছোটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মুঞ্জিল আলম শিপন, ইমতিয়াজ পায়েল, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সম্পাদক রাকিব হোসেন, ইনসান আলী, মিজানুর রহমান, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ, আব্দুল্লাহ মোহন, রাসেল, রিফাত, রবিউল সানী, ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানাসহ ৯টি ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেত…বৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান শুধু একটি রাজনৈতিক দলের প্রধান নয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। তাই ১৮ কোটি মানুষের নেতাকে নিয়ে কোন কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নেওয়া যাবে না। সারাদেশে ছাত্র সমাজের পাশাপাশি জনগণ যে কোন সময় রাজপথে নেমে এনসিপির বেয়াদব নেতাকর্মিদের উচিত শিক্ষা দেবে। কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে এনসিপি নেতাকর্মিদের সংযত হওয়ার আহবান জানানো হয়।

