https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়ায় মহানগর বিএনপির আনন্দ মিছিল, জনবান্ধব বাজেটকে স্বাগত ‎                                                        

admin
July 1, 2026 9:32 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বুধবার (১ জুলাই) বিকেলে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

‎মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রত্যাশা ও দেশের সার্বিক অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনায় রেখে প্রণীত এ বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে।

‎আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহানগর মহিলা দলের সভাপতি সানুসহ মহানগরের ২১টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
‎পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।