https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday, 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

admin
November 16, 2026 9:37 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

‎বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৬ নভেম্বর) পৌর এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার পারভবানীপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং টাউন কলোনির আব্দুল কাদেরের ছেলে মো. সম্রাট ওরফে জিকু (৩২)।

 

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। সোমবার বেলা ১১টার দিকে বারোদুয়ারী হাটখোলা এলাকা থেকে মিজানুর রহমানকে এবং দুপুর সাড়ে ১২টার দিকে দ্বারকীপাড়া তিনমাথা মোড় থেকে সম্রাট ওরফে জিকুকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাড়ীদহ ইউনিয়ন যুবদল নেতা মো. আমির হামজা (৩৩) বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১৭, জিআর নম্বর ৩২৭। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।