https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday, 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সাজে জনসভায় এসে নজর কাড়া তুরামনির স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

admin
November 16, 2026 9:27 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির নির্বাচনী জনসভাগুলোতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে সেজে উপস্থিত হয়ে আলোচনায় এসেছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের তুরামনি। ব্যতিক্রমী এই উপস্থিতির মধ্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা তুরামনির দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করা। অবশেষে পূরণ হয়েছে তাঁর সেই স্বপ্ন।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরামনি। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং ব্যক্তিগত ও পারিবারিক খোঁজখবর নেন।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছিলেন তুরামনি। তখন তাঁর এই ইচ্ছা পূরণের আশ্বাস দিয়েছিলেন মীর শাহে আলম। সুযোগ তৈরি হলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।
‎
‎সেই প্রতিশ্রুতির বাস্তবায়নেই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পেলেন তুরামনি। কাঙ্ক্ষিত এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তাঁর স্বপ্ন পূরণে আনন্দিত পরিবারের সদস্যরাও।
‎
‎নির্বাচনী প্রচারণায় প্রয়াত খালেদা জিয়ার সাজে জনসভায় উপস্থিত হয়ে পরিচিতি পাওয়া তুরামনির এই ব্যতিক্রমী অভিজ্ঞতায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। জনসভায় প্রিয় নেত্রীর সাজে হাজির হওয়ার পর এবার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাওয়ায় তাঁর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।