https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 13 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

admin
February 13, 2025 9:30 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় আবুল হোসেন (৫৬) নামের এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ই ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি উপজেলার কাথম গ্রামের রহমতুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুন্দারহাট থেকে গ্রামের একটি ভ্যানে করে বাজার-সদাই করে আবুল হোসেনসহ একই গ্রামের কয়েকজন যাত্রী অটোভ্যানে চড়ে বাড়িতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়া চেষ্টা করে। অপরদিকে বগুড়া থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়। সে অটোভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে। তখন বাসের চাকা আবুল হোসেনের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মুত্যু তার হয়। পরে স্থানীরা গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার ও বাসটিকে আটক করেছি। তবে কাউকে আটক করা সম্ভাব হয়নি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।