https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাসোমবার, 9 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বসতবাড়ি থেকে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

admin
নভেম্বর 9, 2026 8:55 অপরাহ্ন
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মো. হাসান আহমেদ ইসমাইল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার হাজীপুর এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি অভিযানিক দল জানতে পারে, হাজীপুর এলাকায় একটি ইয়াবার চালান বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানকালে হাজীপুর এলাকার নিজ দখলীয় দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বসতবাড়ির একটি শয়নকক্ষ থেকে হাসান আহমেদ ইসমাইলকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙের টিস্যু ব্যাগের ভেতরে রাখা দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১৫০টি করে মোট ৩০০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। ডিজিটাল কিচেন স্কেলে পরিমাপ করে উদ্ধার করা ইয়াবার মোট ওজন পাওয়া যায় ৩০ গ্রাম।
‎
‎গ্রেপ্তার হাসান আহমেদ ইসমাইল শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল মান্নান শেখ এবং মায়ের নাম হাজেরা বেগম।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তাঁর বিরুদ্ধে শেরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
‎
‎এদিকে, উদ্ধার করা মাদকের চালানের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।