https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 28 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে ৯ কোটি টাকায় নির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন

admin
July 28, 2026 8:11 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ছয়তলা বিজ্ঞান একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করে। ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা।

 

‎মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সাহিদুর রহমান।

 

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
‎উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি, বিশেষ মোনাজাত এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি তুলে ধরেন।

 

তাদের দাবির মধ্যে ছিল কলেজ মাঠের জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক ক্যান্টিন স্থাপন, একটি হলরুম নির্মাণ এবং পর্যাপ্ত কলেজ বাসের ব্যবস্থা।
‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘদিন ধরে কলেজটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। শিক্ষা অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

‎অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।