https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 3 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের যানাজা ও দাফন সম্পন্ন

admin
নভেম্বর 2, 2026 11:48 অপরাহ্ন
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ, বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫২) এর যানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। করেছেন। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাযা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাযার গোরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ভোর থেকেই তার দীর্ঘদিনের সহকর্মীরা মরহুমের বাসায় ছুটে আসেন।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বাস ভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক মরহুমের বাসায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবি’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথায় সাংবাদিকতার হাতে খড়ি আবুল কালাম আজাদের। দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকাতেও কাজ করেছেন।

 

তিনি দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ছিলেন। সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ , বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সাধারণ সম্পাদক মেহেরু সুজন,

 

 

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এই আলিম, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি আ,স,ম আব্দুল মালেক, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।