https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাবুধবার, 4 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদর্শ কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin
নভেম্বর 3, 2026 7:23 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া আদর্শ কলেজের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও আধুনিক ও যুগোপযোগী করতে চারতলা ভিতবিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) পুরান বগুড়ায় অবস্থিত কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। পরে তিনি ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
‎
‎জানা গেছে, পরিচালন বাজেটের আওতায় রাজস্ব খাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অধীনে এ ভবন নির্মাণ করা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
‎
‎ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, আদর্শ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নানসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শ্রেণিকক্ষ নির্মাণ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
‎
‎তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়মিত তদারকি করছে।
‎
‎নতুন একাডেমিক ভবন নির্মিত হলে কলেজের শ্রেণিকক্ষ সংকট নিরসনের পাশাপাশি পাঠদান কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।