https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাবৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন, নবীন শিক্ষার্থীদের বরণ

admin
নভেম্বর 4, 2026 9:28 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার কৈচড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, নবাগত শিক্ষার্থীদের বরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (৪ নভেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল উন নবী সালাম।
‎
‎কলেজের সভাপতি ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
‎
‎আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এ দিনের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তাঁরা বলেন, আধুনিক ও কর্মমুখী শিক্ষায় নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
‎
‎অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও প্রাণচাঞ্চল্য যোগ করে।
‎
‎এ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সূচনাকে স্মরণীয় করে রাখার প্রয়াস নেওয়া হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।