https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

admin
September 14, 2025 2:10 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড আজ সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের সমন্বয়ে জমকালো ও শৃঙ্খলাবদ্ধ প্যারেড প্রদর্শিত হয়।

উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি প্যারেড পরিদর্শনকালে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে ‘গুড সার্ভিস (জিএস)’ মার্ক প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তাঁর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনায় বলেন, “পেশাদারিত্ব বজায় রাখা, উত্তম ব্যবহার, নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা এবং প্যারেড অনুশীলন – এগুলো প্রতিটি পুলিশ সদস্যের মৌলিক দায়িত্ব।” তিনি জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন এবং জনগণের আস্থা অর্জনে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা যেমন ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা, মেস ও অন্যান্য স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।