https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 17 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া তথ্য অফিসের আয়োজনে সরধনকুটি স্কুলে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

admin
June 17, 2026 10:22 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়া সিনিয়র তথ্য অফিসের আয়োজনে গাবতলী উপজেলার সরধনকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, পরিবার থেকেই একজন শিশুর নৈতিক ও মানবিক শিক্ষার ভিত্তি তৈরি হয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার প্রতি অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান।

‎জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, তথ্য অফিসের সহকারী পরিচালক সোহেল মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকছুদার রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আবু মুসা, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর, তেলিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, জামিরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুন নাহার লিপি ও শাহনাজ পারভীন।

‎এছাড়াও অনুষ্ঠানে তথ্য অফিসের ফিরোজুল হক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া তথ্য অফিসের ঘোষক মোহাম্মদ হানজালা।
‎সমাবেশে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কেও তথ্য প্রদান করা হয়।
‎বক্তারা বলেন, সচেতন পরিবারই পারে একটি শিক্ষিত, মানবিক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে। তাই সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।