https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 1 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে: রুমন

admin
October 1, 2026 1:49 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ‘শস্য-শ্যামলা বাংলাদেশ’ গড়তে চান উল্লেখ করে সরকারের কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুমন বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরকালে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর জাতিসংঘে বাংলাদেশের বিভিন্ন অর্জন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং টকশোতে আলোচনা হওয়ার কথা থাকলেও একই সময়ে দেশে বিভিন্ন ঘটনা ঘটানো হয়েছে। এতে গণমাধ্যমের মনোযোগ সেসব ঘটনার দিকে চলে যায় এবং প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে বলে তিনি দাবি করেন।

সরকারের কার্যক্রমে প্রতিবন্ধকতার প্রসঙ্গ তুলে রুমন বলেন, ‘একজন মানুষকে যদি বলা হয় নদী পার হও, আর তার হাত-পা বেঁধে দেওয়া হয়, তাহলে তিনি নদী পার হতে পারবেন না।’ একইভাবে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। দীর্ঘ সময় পর নির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশ জাতিসংঘে প্রতিনিধিত্ব করেছে। অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব ও আলোচনা, জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং বাংলাদেশের পুনর্গঠনে ‘থ্রি আর’ (৩আর) প্রস্তাবসহ ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।

রুমনের দাবি, এসব বিষয় গণমাধ্যমে বিস্তারিতভাবে আলোচিত হওয়ার আগেই দেশে কিছু ঘটনা সামনে আসে। তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কিছু অপকর্ম ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান। আপনারা সরকারকে সহযোগিতা করুন।’
সূত্র: বাসস

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।