https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের চতুর্থবার সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম.এ রাশেদ

admin
September 30, 2026 3:09 pm
Link Copied!

এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টার:

‘আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে’—এই প্রত্যয়কে সামনে রেখে বস্তুনিষ্ঠ, পেশাদার ও জনমুখী সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক সমকালের ধুনট উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক গণমানুষের আওয়াজ-এর বগুড়া জেলা প্রতিনিধি ও দৈনিক গণআওয়াজ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম.এ রাশেদ পুনর্নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে গিয়াস উদ্দিন টিক্কা চতুর্থবারের মতো সংগঠনটির সভাপতির দায়িত্ব পেলেন।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা মাল্টিমিডিয়ার মো. আনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক খবর সকাল-বিকালের ধুনট উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা পোস্টের বগুড়া প্রতিনিধি আব্দুল মমিন।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক অগ্রযাত্রার ধুনট উপজেলা প্রতিনিধি আশেকে এলাহী শিবলী এবং কোষাধ্যক্ষ হয়েছেন আলোকিত বাংলাদেশের জাফিউল ইসলাম বাবু।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সংগ্রাম ও মায়ের আঁচলের ধুনট উপজেলা প্রতিনিধি কারিমুল হাসান লিখন, চিফ টিভির আকতারুল আলম তিনু, মানবজমিনের হাবিব হাসান মোহন এবং মাতৃজগতের শামীম আহমেদ সুজন।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে তারা কাজ করবেন। সংবাদ পরিবেশনে তথ্যের নির্ভুলতা, পেশাগত নীতিমালা, নৈতিকতা ও জবাবদিহিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তারা আরও বলেন, ধুনট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে তা জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে প্রেসক্লাবের সাংবাদিকরা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।

নেতৃবৃন্দ আরও জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে প্রেসক্লাব কার্যকর ভূমিকা পালন করবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ধুনটের সাংবাদিকতা অঙ্গনে আরও পেশাদারিত্ব, গতিশীলতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।