https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া দুপচাঁচিয়ায় নিজ উঠানে গাঁজার গাছ, যুবক গ্রেপ্তার

admin
September 24, 2026 8:31 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়ায় নিজ বসতবাড়ির উঠানে গাঁজার গাছ চাষের অভিযোগে মো. মান্নান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর একটি অভিযানিক দল। এ সময় তার বাড়ির উঠান থেকে প্রায় ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ জানতে পারে, উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় একটি বসতবাড়ির উঠানে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ রয়েছে। তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে গত ২৩ সেপ্টেম্বর রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে আশুঞ্জা মধ্যপাড়া এলাকার নিজ বসতবাড়ির উঠান থেকে মো. মান্নানকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. মোয়াজ্জেমের ছেলে।

‎অভিযানকারী দল ঘটনাস্থল থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ জব্দ করে। পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।